1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পলাশে সশস্ত্র বাহিনী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩৫৬ জন দেখেছেন

নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃসশস্ত্র বাহিনী পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবা, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে রবিবার (২১ নভেম্বর) দুপুরে নরসিংদীর পলাশে পারুলিয়া বাগানবাড়ি চত্বরে মধ্যান্ন ভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পলাশ উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস)এর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা।

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস)পলাশ উপজেলা শাখার সভাপতি এ কে এম সামসাদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন , উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরিফ মোল্লা, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অসকস নরসিংদী জেলা শাখার সভাপতি মাছুমুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জামান মিয়া, অসকস পলাশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, জিনারদী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মোল্লা টিটু ও হাসান আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুক্তিযুদ্ধ সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর ২০ জন সদস্যকে সম্মাননা পদক প্রদান করা হয়।

#
নাসিম আজাদ
২১.১১.২০২১
পলাশ, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.