1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

কুমিল্লা ও নরসিংদীতে ৩ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিএমএসএফের প্রতিবাদ

  • আপডেট সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৪৩৬ জন দেখেছেন

ঢাকা বুধবার ১৮ আগষ্ট ২০২১: পেশাগত দায়িত্বপালনকালে কুমিল্লায় যুগান্তর বুড়িচং প্রতিনিধি ইকবাল হোসেন সৃমন, নরসিংদীর মনোহরদীতে পেশাগত দায়িত্ব পালন কালে চ্যানেল আইয়ের নরসিংদী জেলা প্রতিনিধি সুমন রায় ও যমুনা টিভির ইসমাইলের উপর সন্ত্রাসী হামলা ।এ সময় সন্ত্রাসীরা যমুনা টিভি ও চ্যানেল আইয়ের ক্যামেরা ভাঙচুর করেছে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

অবিলম্বে নরসিংদী ও কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার করে সুস্ঠু তদন্তের দ্বারা আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে।

বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ এর প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় বলেন, পেশার মাঝে অনৈক্যের কারণে সারাদেশে সাংবাদিকরা হামলা মামলার শিকার হচ্ছেন। এদিকে আজ ১৮ আগষ্ট চট্টগ্রামের পটিয়ায় সংবাদ প্রকাশের জেরধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার সাঈদুর রহমানের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করেন হুইপ সামশুল হক চৌধুরী। এ মামলা তাকেঁসহ বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ ১১জনকে আসামী করা হয়েছে। যা গণমাধ্যম এবং সাংবাদিক সমাজের জন্য বিরাট হুমকি বলে বিএমএসএফ মনে করে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.