1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

নরসিংদীতে অটোরিকশা চালক হত্যা মামলার আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধার সংক্রান্ত সংবাদ সম্মেলন

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩৭৮ জন দেখেছেন

মনিরুজ্জামান, নরসিংদী নরসিংদীতে অজ্ঞাতনামা আসামি কর্তৃক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই ঘটনার রহস্য উদঘাটন, মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর বারোটায় নরসিংদী পুলিশ সুপার কনফারেন্স হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, গত ১৫ জুলাই রাত সাড়ে আটটায় মাধবদী থানার ভাটপাড়া এলাকার মোঃ নুরুল ইসলাম অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর ১৬ জুলাই ভোর ছয়টার দিকে মাধবদী থানাধীন দামের ভাওলা এলাকার একটি বড়ই গাছের সাথে গামছা দিয়ে বাঁধা অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। এঘটনায় ১৯ জুন নিহতের স্ত্রী শিউলি বেগমের লিখিত অভিযোগের প্রেক্ষিতে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এরই পরিপ্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার নরসিংদী সদর সার্কেল ও মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে আসামিদের সনাক্তকরণ ও ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
পরে ৯ জুলাই হত্যাকাণ্ডে জড়িত আসামি বাচ্চু মিয়া, তার সহযোগী হৃদয়, সোহেলকে গ্রেফতার করে আদালতে পাঠায় মাধবদী থানা পুলিশ সেইসাথে ছিনতাইকৃত অটোরিকশার চাকা, ব্যাটারী ও মিটার উদ্ধার করে তারা।
গত ১০ জুলাই আসামি সোহেল, হৃদয় ও নবী হোসেন ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.