1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
  4. wpsvc_cf1893ce53a8@wordpress-svc.internal : wpsvc_cf1893ce53a8 :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাধবদীতে কৃষকের মরদেহ উদ্ধার

  • আপডেট সময়: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৫ জন দেখেছেন

সুমন পালঃ
নরসিংদী জেলার মাধবদী থানাধীন কাঠালিয়া ইউনিয়নের শ্যামরায়েরকান্দী গ্রামে কৃষককে হত্যার
ঘটনা ঘটেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, গত ১১ডিসেম্বর সোমবার রাত আনুমানিক ৮টায় স্থানীয় বাজার থেকে গরুর খাদ্য আনার কথা বলে বাড়ী থেকে বের হয় আহসানউল্লাহ। দীর্ঘ সময় অতিবাহিত হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজির শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে ১৩ ডিসেম্বর বুধবার সকাল ৭টায় শ্যামরায়েরকান্দী গ্রামের চকের মাঝে কৃষি জমিতে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। মৃত আহসানউল্লাহ(৩০) এর বাম চোখ উঠানো এবং ডান কান কাটা ছিল। শ্যামরায়েরকান্দী গ্রামের ছানাউল্লাহ মিয়ার ছেলে আহসানউল্লাহ। সে কৃষি কাজ এবং গরু লালন-পালন করতো বলে জানা যায়। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান মিলন জানান, প্রাথমিক ভাবে ধারনা করছি এটি একটি হত্যাকান্ড। যারা এ ধরনের হত্যাকান্ড ঘটিয়েছে তদন্তের মাধ্যমে খোঁজে বের করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.