1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাধবদী কলেজ ক্যাম্পাসে শহীদ শাওন, শহীদ সুমন ও শহীদ জাহাঙ্গীর স্মরণে বৃক্ষরোপন

  • আপডেট সময়: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৪৩২ জন দেখেছেন

 

সুমন পাল, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ

নরসিংদীর মাধবদীতে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে নিহত তিনজন শহীদ শাওন, শহীদ সুমন ও শহীদ জাহাঙ্গীর স্মরণে আমরা মাধবদী বাসী সংগঠনের পক্ষ থেকে আজ ২৩ জুলাই বুধবার মাধবদী কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়েছে। গত ১৯ জুলাই নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন উপস্থিত থেকে আমরা মাধবদী বাসী সংগঠনের পক্ষ থেকে নিহত শাওন ও সুমন এর নামে রাস্তার নামকরণ করা হয়।

বৃক্ষরোপন কালে উপস্থিত ছিলেন আমরা মাধবদী বাসী সংগঠনের আহবায়ক আনোয়ার হোসেন আনু, মাধবদী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল আহম্মেদ, কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য মোঃ নুরুল হক, কলেজ শিক্ষক প্রতিনিধি এনামুল হক, শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, শিক্ষক জহিরুল ইসলাম, মাধবদী থানা কৃষক দলের আহবায়ক বিল্লাল হোসেন, শহর ছাত্রদল তৌফিকুল ইসলাম রানা, আবু বক্কর, থানা ছাত্রদল জুবায়ের আহমেদ রুমেল, কলেজ শাখা ছাত্রদলের মোঃ সেলিম মিয়া, আরিফুর রহমান, সাফাদ বাদশা, রাকিবুল হোসাইন জিসান, মাহাবুব রাজা, শুভ মিয়া, কাজী জুনায়েদ প্রমুখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.