Fast Casino Payouts King of Spades, 4 of diamonds, etc. Bondibet Casino 100 Free Spins Bonus 2026 Despite several shortcomings, Sunbet offers a wide variety of popular titles. Casino App With Real Money

সুমন পালঃ
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উপলক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ১৫ জুন সোমবার সদর উপজেলা হলরুমে।
“সচেতনতার গন্ডি পেরিয়ে, প্রবীণ নির্যাতন প্রতিরোধকে কার্যকর করি” এ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচদোনা (ISHP) সভাপতি হাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মুহাম্মদ আশরাফুল ইসলাম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, উপজেলা সমবায় কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিঝি, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোতালিব মিয়া, সহকারী সমাজ সেবা কর্মকর্তা রাকিবুল আলম, নরসিংদী সদর সাব ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (ISIGOP) নুর মোহাম্মদ, মনিটরিং ফেসিলেটর (ISIGOP) আমজাদ হোসেন ও ইয়াকুব মাঝি সহ রিক এর বিভিন্ন ইউনিয়নের নবীন ও প্রবীণ সদস্য বৃন্দ। আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উপলক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে প্রবীণ বয়সে নবীন প্রবীণ সম্পর্ক উন্নয়নে প্রবীণ বা নবীন কার ভূমিকা মূখ্য বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নাছিমা কাদের মোল্লা হাই স্কুল এন্ড হোমস্ হল রুমে ১৪ জুন। বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন নাছিমা কাদের মোল্লা হাইস্কুল এন্ড হোমস্, বুনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়, সিলভার বেলস্, বিদ্যা নিকেতন বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় নাছিমা কাদের মোল্লা হাইস্কুল এন্ড হোমস্ চ্যাম্পিয়ন ও বুনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন। অংশ গ্রহণকারী সকলকে রিক এর পক্ষ থেকে ক্রেষ্ট ও বই উপহার প্রদান করা হয়।