1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
  4. wpsvc_cf1893ce53a8@wordpress-svc.internal : wpsvc_cf1893ce53a8 :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

নরসিংদীতে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩৫৩ জন দেখেছেন

সুমন পালঃ
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের পৃথক স্থানে সড়ক দূর্ঘটনায় চালকসহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকায় বাসের চাপায় মোটরসাইকেল চালক ও সকালে বেলাব উপজেলার নারায়ণপুর এলাকায় কার্ভাডভ্যান ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক খাদেমুল (২৭) এর পরিচয় পাওয়া গিয়েছে। তিনি ঢাকার মিরপুরের কালশী এলাকার বাসিন্দা। তিনি মোটরসাইকেল গ্যারেজের ব্যবসা করতেন। বাকি দুইজনের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, খাদেমুলসহ কয়েকজন বন্ধু মোটরসাইকেলে করে সুনামগঞ্জে ঘুরতে গেছিলো। তারা ঘুরাঘুরি করে গতকাল রাতে ঢাকায় ফিরছিলো। খাদেমুল রাত ৪ টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকায় পৌঁছলে সড়কের গর্তে মোটরসাইকেলের চাকা পড়ে পিছলিয়ে পড়ে যায়। পরে তাকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে নরসিংদী জেলা হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে সকালে ইটাখলা থেকে একটি ট্রাক ও কার্ভাডভ্যান ভৈরবের দিকে যাচ্ছিলো। কার্ভাডভ্যানটি ঢাকা সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ডে পৌঁছলে সজোড়ে সামনে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে কার্ভাডভ্যানটির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালক ও হেলপার মারা যায়। আর ট্রাকটি পালিয়ে যায়। পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ থানায় নিয়ে যায়।

ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন বলেন, আমরা ঘাতক বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, আমরা দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তাদের পরিচয় উদ্ধারে কাজ চলছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.