1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

নবাগত ওসি’র সাথে মাধবদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

  • আপডেট সময়: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫০ জন দেখেছেন

সুমন পালঃ
মাধবদী থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে গত ২২ সেপ্টেম্বর শুক্রবার মাধবদী প্রেসক্লাব হল রুমে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় মাধবদী প্রেসক্লাবের সভাপতি এড. আবুল হাসনাত মাসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান মিলন। মাধবদী প্রেসক্লাবের নির্বাহী সদস্য ফজলুল হক মিলন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মাধবদী থানার উপ-পরিদর্শক তাপস কান্তি রায়, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মশিউর রহমান সিরাজ, সহ সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ মুছা মিয়া, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক দিনার চৌধুরী, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মোঃ মনিরুজ্জামান, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম খোকন, সাবেক সভাপতি ও সাপ্তাহিক নরসিংদীর বাবুরহাট বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হোসেন আলী, সদস্য কাজী জয়নাল, জিএম মতিউর রহমান,
হুমায়ুন কবির ভূইয়া, সুমন পাল প্রমুখ। এসময় মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান মিলন বলেন, সাংবাদিকরা বিভিন্ন তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে মাধবদী থানা এলাকার আইন শৃঙ্খলা আরো সুন্দর হবে। সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক হয়ে কাজ করার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.