1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
প্রসূতি মায়ের জীবন রক্ষায় উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন এর রক্তদান নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

রিপন সভাপতি, আইয়ুব সম্পাদক ও কবিরকে কোষাধ্যক্ষ করে নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি ঘোষণা

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫০ জন দেখেছেন

মনিরুজ্জামান, নরসিংদীঃআসাদুজ্জামান রিপন সভাপতি, আইয়ুব খান সরকার সম্পাদক ও মো. কবির হোসেনকে কোষাধ্যক্ষ করে নরসিংদীতে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করেছে ‘নরসিংদী জেলা প্রেসক্লাব’।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী সদর উপজেলা মোড়ে গাজী ভবনের ২য় তলায় সংগঠনের কার্যালয়ে কমিটি গঠন ও আনুষ্ঠানিকভাবে কমিটির সদস্যদের নাম ঘোষণা করার মধ্য দিয়ে সংগঠনটির পথ চলা শুরু হয়।

সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ৩-২৪ ও ২০২৪-২৫ইং এই দুই বছর মেয়াদী ‘নরসিংদী জেলা প্রেস ক্লাব’র ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।মতামতের ভিত্তিতে ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপনকে সভাপতি, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকারকে সাধারণ সম্পাদক ও খাসখবর সম্পাদক মো. কবির হোসেনকে কোষাধ্যক্ষ করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্য সদস‍্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি পদে দৈনিক বর্তমান দিনের জেলা প্রতিনিধি আশাদ উল্লাহ মনা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি খন্দকার শাহিন, দপ্তর সম্পাদক পদে এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মাইটিভির তৌহিদুর রহমান মিঠুন, প্রচার প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আরটিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি নূরে আলম রনি।

এছাড়া তিনজন নির্বাহী সদস্য হলেন- সাপ্তাহিক আজকের চেতনার সম্পাদক এবিএম আজরাফ টিপু, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল ও দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি বিশ্বনাথ পাল।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.