1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

এ আই যুগে পা রাখল দৈনিক অধিকার

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৩৬২ জন দেখেছেন

মনিরুজ্জামান, নরসিংদীঃআর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এ আই) যুগে পা রাখল দৈনিক অধিকার। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) পত্রিকাটির অনলাইন ভার্সনে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটটি সংবাদ উপস্থাপনার কাজ শুরু করে।

‘অ্যালিভ অবন্ত’ নামে রোবটটি দর্শকদের জন্য পরীক্ষামূলকভাবে এক মিনিট ১৫ সেকেন্ডের দীর্ঘ একটি সংবাদ পাঠ করে শোনায়।
দৈনিক অধিকারের ফেসবুক পেজ থেকে প্রচারিত ওই সংবাদে সাবলিলভাবে নিজেকে উপস্থাপন করে ওই রোবট। যা দেখে অধিকারের অফিসে খুশির জোয়ার বয়ে যায়। এমনকি দর্শকদের কাছ থেকেও একের পর এক ইতিবাচক মন্তব্য আসতে শুরু করে।

পত্রিকাটির নির্বাহী সম্পাদক গোলাম মুহাম্মদ যাকারিয়া বলেন, এ আই যুগে পদার্পণের বিষয়টি নিয়ে আমরা দীর্ঘদিন যাবত কাজ করছিলাম। তবে শুরুর কাজগুলো সবসময়ই পরীক্ষামূলক হয়। আমরা চেষ্টা করছি এই ধারা অব্যাহত রেখে আগামীতে আরও আপডেট কিছু আনার।
দৈনিক অধিকারের সম্পাদক তাজবীর হোসাইন সজীব বলেন, নতুন ইতিহাসের সাক্ষী হতে পেরে সত্যিই আমরা আনন্দিত। এই কৃতিত্ব আমি আমার টিমমেটদের দিতে চাই। তাদের অক্লান্ত পরিশ্রমেই আজ আমাদের এই সফলতা

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.