1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহীর মৃত্যু

  • আপডেট সময়: সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৪০৭ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে ইটাখোলায় মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ জুলাই) সন্ধায় ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা গোলচত্বর সংলগ্ন শরীফ সিএনজি পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী মো. রুবেল মিয়া (২০) নরসিংদীর শিবপুরের আয়ুবপুর ইউনিয়নের শাষপুর গ্রামের মো. হারুন মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় লোকজন জানান, ঘটনার সময় মো. রুবেল মিয়া মোটরসাইকেল নিয়ে শাষপুর থেকে ইটাখোলার দিকে যাচ্ছিলেন। ইটাখোলা গোলচত্বরের কাছাকাছি আসার পর শরীফ গ্যাস পাম্পের সামনে তিনি নিয়ন্ত্রণ হারান। এ সময় রুবেল মিয়া চলন্ত মোটরসাইকেলসহ ছিটকে মহাসড়কে পড়ে যান। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার জানান, চলন্ত মোটরসাইকেলসহ মহাসড়কে ছিটকে পড়ায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে ঠিক কি কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়েছিলেন তা বুঝা যাচ্ছে না। তাঁর মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.