1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

নরসিংদীর মাধবদীতে জমি সংক্রান্ত বিরোধে মামলার জেরে প্রতিপক্ষের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ।

  • আপডেট সময়: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৮০ জন দেখেছেন

 

মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃ নরসিংদীর মাধবদীতে জমি সংক্রান্ত বিরোধে আদালতে মামলা দায়ের করায় প্রতিপক্ষ হাজী আবুল কাসেমের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে মাধবদী পৌরসভার কোতালিরচর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এসময় বিবাহিত পক্ষের হামলায় বাদি পক্ষের ৩ জন গুরুতর আহত হওয়াসহ ভুক্তভোগী পরিবার অবরুদ্ধ হয়ে পড়লে ট্রিপল নাইনে কল করে পুলিশের সহযোগিতায় তারা মুক্তি লাভ করে। এঘটনায় হাজী আবুল কাসেমের ছেলে মোঃ ইয়ামিন মিয়া বাদি হয়ে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীদের সাথে বাদি পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই পরিপ্রেক্ষিতে বাদির মা আমিরজান বেগম (৫২) বাদি হয়ে আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেন।
মামলা নং ৫০২/২২ । গতকাল শুক্রবার আদালত থেকে বিবাদী পক্ষকে নোটিশ প্রদান করলে তারা বাদি পক্ষের প্রতি ক্ষিপ্ত হয়ে তাদের বাড়িঘরে হামলা চালিয়ে ঘরের দরজা, জানালা ও আলমারি ভাংচুর করে ৮০ হাজার টাকার মালামাল ক্ষতিসাধন করাসহ সাড়ে সাত ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। বিবাদীদের হামলায় মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়ে বাদি পক্ষের ৩ জন নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এঘটনায় ১০ জনকে আসামি করে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
আসামিরা হলো, মৃত আবুল হাসেমের ছেলে রাসেল মিয়া (৪০), রতন মিয়া(৪৫), রতন মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৫), শান্ত মিয়া (২২), মৃত বোরহান উদ্দিনের ছেলে স্বপন মিয়া (৩৫), সুজন মিয়া (২০), রাসেল মিয়ার ছেলে নিলয় মিয়া (১৮), রতন মিয়ার ছেলে সিয়াম (১৮), রাসেল মিয়ার স্ত্রী জান্নাতুল (৩৫) এবং রতন মিয়ার স্ত্রী নার্গিস (৪০) ।
এব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত স্বপ্ন তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, মূলত বাদি এবং বিবাদী পক্ষ সম্পর্কে চাচা ভাতিজা।
তাদের উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শুক্রবার তারা উভয় পক্ষের লোকজন ঝগড়ায় লিপ্ত হলে আমরা তাদের নিবৃত করার চেষ্টা করি।এসময় বাদি পক্ষের লোকজন আমাদের উপর হামলা চালায়।
এব্যাপারে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামানের কাছে জানতে চাইলে এ বিষয়ে তিনি কিছুই অবগত নন বলে জানান।

মকবুল হোসেন মাধবদী নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.