1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ। 

মুজিববর্ষে নরসিংদীতে জমিসহ ঘর পাবেন ২৫৬টি পরিবার

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩৪১ জন দেখেছেন

 

সুমন পালঃ মুজিববর্ষ উপলক্ষে জেলায় আরও ২৫৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের জমিসহ ঘর হস্তান্তর করা হবে। ২০ জুলাই বুধবার দুপুরে এক মত বিনিময় সভায় জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এ তথ্য জানিয়েছেন। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ডিসির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে আবু নইম মোহাম্মদ মারুফ খান, ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’— প্রধানমন্ত্রীর এই দৃঢ় প্রত্যয়ের সফল বাস্তবায়নের লক্ষ্যে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে তৃতীয় পর্যায়ে নরসিংদীতে ২৫৬টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশব্যাপী এক যোগে ৩য় পর্যায়ে এসব পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন বলেও জানান ডিসি আবু নইম মোহাম্মদ মারুফ খান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক এ এস এম ইবনুল হাসান ইভেন, প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ্সহ প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

##

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.