1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
  4. wp_svc_cc755c@wp-svc.net : wp_svc_cc755c :
  5. wp2_bd461e496932@wp2shell.invalid : wp2_bd461e496932 :
  6. wpsvc_cf1893ce53a8@wordpress-svc.internal : wpsvc_cf1893ce53a8 :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাধবদী প্রেসক্লাবের সাংবাদিক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৭৮৭ জন দেখেছেন

সুমন পালঃ সাপ্তাহিক বাবুরহাট বার্তার সহকারী বার্তা সম্পাদক, দৈনিক এশিয়া বাণীর নরসিংদী জেলা প্রতিনিধি, দৈনিক মুক্ত খবরের নরসিংদী সদর উপজেলা প্রতিনিধি ও মাধবদী প্রেস ক্লাবের সদস্য এবং নরসিংদী সদর উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে মাধবদী প্রাইম হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সাংবাদিক মনিরুজ্জামান মনির প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (১৭ মে) ফজরের নামাজ শেষে সাইকেল নিয়ে শেখেরচর থেকে বেয়াম করতে বের হয়ে মাধবদী আসার পথে আনন্দী গাংপাড় এলাকায় পৌছা মাত্রই টাটাপাড়ার মৃত বাছেদ মিয়ার পুত্র সন্ত্রাসী স্বপন এর নেতৃত্বে মৃত রোসন আলীর পুত্র ইসমাইলসহ আরো কয়েকজন সন্ত্রাসী রাস্তায় আটকে প্রচন্ড মারধর শুরু করে। সাংবাদিক মনিরের ডাক চিৎকারে আশেপাশের মিলের শ্রমিকরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আরো জানা গেছে, মনিরের উপর সন্ত্রাসী হামলার পূর্বেও একটি পিকআপভ্যান ও মোশাররফ স্পিনিং মিলের একটি লেগুনা গাড়ীর ড্রাইভারকে আটকে মারধর করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং গাড়ী ভাংচুর করে। পরে সংবাদ পেয়ে মাধবদী প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মো: জসিম উদ্দিন ভূইয়া (ভিপি জসিম)সহ সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে মনিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। স্বপন ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন ছিনতাই, মাদক ব্যবসা, অপহরণ, জীম্মি করে টাকা আদায়ের বিভিন্ন অভিযোগ রয়েছে। স্বপন বাহিনীর অত্যাচারে ফুলতলা ও আনন্দী এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। 

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.