1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

মাধবদী পৌরসভা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি লোকমান হোসেন প্রদানের ২০ম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট সময়: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৮ জন দেখেছেন

হুমায়ুন মিয়া নরসিংদী ঃ মাধবদী পৌরসভা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক ও নরসিংদী চেম্বার্স অব কমার্সের সভাপতি মোঃ আলী হোসেন শিশির এর পিতা লোকমান হোসেন প্রধান এর ২০তম মৃত্যুবার্ষিকী পালিত।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌর মিলনায়তনে মাধবদী পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে কুরআন খতম, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাউদ্দিন, মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক, নরসিংদী চেম্বার্স অব কমার্সের সভাপতি মোঃ আলী হোসেন শিশির, পৌর কাউন্সিল, আলেম ওলামা, স্থানীয় নেতৃবৃন্দ সহ জনসাধারণ।

আলোচনা সভায় বক্তারা মরহুম লোকমান হোসেন প্রধান এর রাজনৈতিক, সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত জিবন নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন – লোকমান হোসেন প্রধান ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন বিশ্বস্ত কর্মী। তিনি ন্যায় বিচার করার পাশাপাশি সকল শ্রেণির মানুষের সাথে উত্তম ব্যবহার করতেন।
বক্তারা তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ লোকমান হোসেন প্রধান এর জন্য মোনাজাত করা হয় এবং আগতদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.