1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৮৪ জন দেখেছেন

মোঃ নুর আলম:
নরসিংদীর মাধবদীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে মোঃ রাতুল (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে মহিষাশুড়া ইউনিয়নের আব্দুল্লাহ বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাতুল ওই এলাকার হিরন মিয়ার ছেলে। হিরন মিয়া মাধবদীর সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের ব্যক্তিগত গাড়ির চালক।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতুল স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি তার বাবার মালিকানাধীন অটোরিকশার গ্যারেজে সহযোগিতা করতো। ঘটনার দিন সকালে সে গ্যারেজের বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়েছিল। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশার চার্জিং পয়েন্টে লাইনের কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটেছে। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.