1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাধবদী থানা পুলিশের অভিযানে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • আপডেট সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮৯ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে মাধবদী থানা পুলিশ। গতকাল রাত ১১:৫৫ টায় মাধবদী বাজারের আনন্দী ব্রীজ সংলগ্ন রাস্তার পাশ থেকে উক্ত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে মাধবদীর আনন্দী চৌরাস্তা মোড়ের দিকে সন্দেহজনক এক ব্যক্তি ঘোরাঘুরি করছে এমন সংবাদের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে ওসি তদন্ত আজিজুল হক হাওলাদার, এসআই আব্দুল্লাহ আল মাসুদ, মোঃ মোহররম আলী ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে কাউকে না পেয়ে আশপাশের এলাকা তল্লাশি চালালে আনন্দী ব্রীজের রাস্তার পাশে ল্যামপোস্টের নিচে একটি ব্যাগ দেখতে পাওয়া যায়। ব্যাগ খোলার পর একটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি পাওয়া যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বলেন একটি আগ্নেয়াস্ত্র ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.