1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

মাধবদীতে ১২লক্ষ টাকার মাদক সহ দুই জন আটক

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪৮৬ জন দেখেছেন

 

সুমন পালঃ
নরসিংদী জেলার মাধবদী থানা পুলিশ ৬০ কেজি গাঁজা উদ্ধার সহ দুই জনকে আটক করেছে।
মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০ জুলাই বৃহস্পতিবার ভোর ০৪.৩০ ঘটিকার সময়ে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ আল আমিন, এসআই মোঃ জসিম উদ্দিন, এএসআই মোঃ সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স সহ মাধবদী থানাধীন খনমর্দী বায়তুল আমান জামে মসজিদের পশ্চিম পাশে পাকা রাস্তার উপরে একটি সন্দেহ জনক নীল হলুদ রংয়ের ১.৫ টনি পিক আপ গাড়ি ঢাকা মেট্রো-ন-১৬-৯৮৪৭ তল্লাশি চালায় । তল্লাশি কালে গাড়ির বডির নিচে গোপন চেম্বারের ভিতরে লুকানো অবস্থায় মোট ৬০ কেজি গাজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। সেই সাথে ২জনকে আটক করা হয়। আটককৃত দু-জন হলো ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল থানার ধামাউরা গ্রামের মৃত মতি মিয়ার ছেলে মোঃ খোকন মিয়া (২৫) ও একই জেলার ব্রাহ্মনবাড়িয়া থানার আহরন্দ গ্রামের সাইদুর রহমান এর ছেলে মোঃ নিরব আহম্মেদ (১৯)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মাধবদী থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.