1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

পিতাকে হত্যার দায়ে পুত্রকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ

  • আপডেট সময়: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৩০০ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়াঃ নরসিংদীর মাধবদীতে পিতাকে হত্যার দায়ে পুত্রকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। গতকাল ৩১ আগস্ট মাধবদী এলাকা থেকে আসামী ইয়ামিনকে গ্রেফতার করে মাধবদী থানা পুলিশ। মামলার অভিযোগ থেকে জানা যায় মাধবদীর শ্যামলাকান্দী গ্রামের আব্দুল হান্নানের পুত্র মোঃ ইয়ামিন(২৫) একজন মাদক সেবী। প্রায়ই পরিবারের নিকট থেকে অর্থ নিয়ে মাদক সেবন করত। ঘটনার দিন গত ২৫ আগস্ট পরিবারের নিকট ২০ টাকা দেওয়ার দাবী করে কিন্তু পরিবারের কেউ টাকা দিতে রাজি হয়না। পরে ইয়ামিন পরিবারের সকলকে গালাগাল করতে থাকে। একপর্যায়ে আব্দুল হান্নান ঝগড়া এড়াতে বাড়ি থেকে চলে যাওয়ার সময় ইয়ামিন তার পিতা আব্দুল হান্নানকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। আঘাত পেয়ে আব্দুল হান্নান মাটিতে পরে যান। এসময় ইয়ামিন পিতাকে পিটিয়ে রক্তাক্ত গুরুতর আহত করে। পরিবারের অন্য সদস্যরা ও এলাকাবাসী আহত আব্দুল হান্নানকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণের নির্দেশ দেন। পরদিন হাসপাতালে ২৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হান্নান মৃত্যুবরণ করেন। পরে নিহতের স্ত্রী ইয়ামিনের মা আকলিমা বেগম পুত্র ইয়ামিনের নাম উল্লেখ করে বাদি হয়ে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকে ইয়ামিন পলাতক ছিল। গতকাল রাতে মাধবদী বাজার এলাকা থেকে মাধবদী থানা পুলিশ ইয়ামিনকে গ্রেফতার করে বলে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান সত্যতা নিশ্চিত করেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.