1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নরসিংদীর একই পরিবারের নিহত-২, আহত-৪

  • আপডেট সময়: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৯ জন দেখেছেন

 

শরীফ ইকবাল রাসেল:

সৌদি আরবের জেদ্দা-মদিনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো নরসিংদীর শিবপুরের একই পরিবারের দু-ব্যক্তির। এতে আহত হয়েছেন আরও চার ব্যক্তি। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত বাংলাদেশ সময় ১ টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, মক্কা থেকে ওমরাহ পালন শেষে মসজিদে নববি জিয়ারতের উদ্দেশ্যে জেদ্দা থেকে মদিনা যাওয়ার ৩৫০ কিলোমিটার পূর্বে ওয়াদি আল ফারাহ নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাজী আব্দুল মালেক (৭০) ও নাতী শাকিলের স্ত্রী তাসলিমা (২৫)। এসময় গুরুতর আহত হয় আতাউর রহমান মুকুল (৪৫), তার স্ত্রী সাহিদা আক্তার (৩৫), তার মেয়ে জান্নাতুল বাকিয়া মুন (১০), নিহত তাসলিমার ছেলে বন্ধন (৬) ও জাহিদ (১৯)। দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের ছায়া।

২৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ সাধারচর আব্দুল মালেক মেম্বারের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীও এ ঘটনায় শোকাহত হয়ে পড়েছেন। দেশে থাকা ছেলে মেয়েকে কোনভাবেই শান্ত্বনা দিতে পারছে না প্রতিবেশীরা।

নিহত আব্দুল মালেক মেম্বারের ছেলে ওয়াদুদ জানান, আমার বড় ভাই জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ওখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। আমিও ওখানে ছিলাম। গত ১৬ ফেব্রুয়ারি আমার বাবা, ভাগিনা ও ভাগিনার বউ বাংলাদেশ থেকে উমরাহ পালন করতে সৌদি আরব যান। ওমরাহ পালন শেষে বড় ভাই আতাউর রহমান মুকুলসহ পরিবারের বাকি সদস্যদেরকে নিয়ে নিজে গাড়ি চালিয়ে জেদ্দা থেকে মদিনায় জিয়ারতে যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তায় একটি গর্তের সাথে ধাক্কা লেগে গাড়িটি উল্টে গেলে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে আমার বাবা আব্দুল মালেক মেম্বার ও ভাগিনার বউ তাসলিমা বেগম (২৫) মারা যায়। আহত হয়েছেন গাড়িতে থাকা সবাই।

আহতদের মদিনায় একটি হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেদ্দা কিং আব্দুল আজিজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত বড়ভাই আতাউর রহমান মুকুলের সাথে ফোনে কথা হয়েছে। তাদের সুস্থ্য হতে সময় লাগতে পারে। সুস্থ্্য  হওয়ার পরেই বাবা ও ভাগিনার বউ এর লাশসহ ও সবাইকে নিয়ে দেশে ফিরবেন তারা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.