1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাধবদীতে শাহআলম হত্যার খুনিদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময়: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৩৬৭ জন দেখেছেন

 

সুমন পালঃ আজ ১৮নভেম্বর শুক্রবার দুপুরে মোবারক হোসেন ওরফে শাহ আলম কে কি অপরাধে হত্যা করা হলো এবং তাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসির দাবীতে মাধবদীতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়ক ধরে মাধবদী থানার সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল থেকে এলাকাবাসী দাবী জানান কিশোর গ্যাং এর মূলহোতা মাদক সম্রাট সেলিম কে গ্রেফতার করলে এলাকা থেকে মাদক ও কিশোর গ্যাং এর দৌরাত্ম বন্ধ করা যাবে।
এসময় মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামান বলেন আমরা চারজন আসামিকে আটক করে জেল হাজতে পাঠিয়েছি, আর বাকিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের চেষ্টা করছি। আপনারা আমাদের সহযোগিতা করুন।
উল্লেখ্য যে, গত ১২ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭টার দিকে নরসিংদী মাধবদীর দক্ষিণ বিরামপুর এলাকার আওয়াল মোল্লার চায়ের দোকানের সামনে আসামী ইয়াছিনের নেতৃত্বে একটি কিশোর গ্যাং মোবারক হোসেন ওরফে শাহ আলমসহ তার বন্ধুদের উপর দেশীয় অস্ত্রসহ হামলা করে। হামলায় মোবারক হোসেন ওরফে শাহ আলমকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ১২টায় ইন্তেকাল করে। এঘটনায় মাধবদী থানায় মামলা হলে মামলার আয়ু এসআই বেলাল আহমদের নেতৃত্বে ৪জন আসামী গ্রেফতার করতে সক্ষম হয়। বর্তমানে মূল আসামী ইয়াছিনসহ কিশোর গ্যাং এর মূলহোতা ও তার সহযোগীরা পলাতক আছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.