1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

নরসিংদী সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময়: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৪০৩ জন দেখেছেন

 

সুমন পালঃ “শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই মূল মন্ত্রে নরসিংদী সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী সদর উপজেলা সমাবেশ ২০২২ আজ ২৩ নভেম্বর বুধবার জেলা আনসার ও ভিডিপি কার্যালয় (ট্রেনিং শেড) অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা কমান্ড্যান্ট তানজিনা বলে বিনতে এরশাদ। বেলাব উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুরাইয়া বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুমমুন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক মাধবদী শাখার ব্যবস্থাপক মোখলেছুর রহমান মিলন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা(ভারপ্রাপ্ত) আনসার ও ভিডিপি কর্মকর্তা লুৎফর নাহার লতিফা। নরসিংদী সদর উপজেলা প্রশিক্ষক সঞ্জয় কুমার দাস এর তত্বাবধানে অনুষ্ঠানে আগত সকল অতিথিদের ফুল ও ক্রেষ্ট উপহার দেওয়া হয়। সমাবেশে নরসিংদী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা / দলনেত্রীদের বিভিন্ন সময় ভালো কাজের উপহার স্বরুপ বাইসাইকেল, গিফট বক্স ও ছাতা প্রদান করা হয়। উক্ত সমাবেশে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার প্রশিক্ষক ও প্রশিক্ষিকা গন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সরকারের নির্দেশিত সকল কাজে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করতে হবে।

##

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.