1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিরাপদ অভিবাসন নিশ্চিতে পুলিশ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৩৫৫ জন দেখেছেন

শরীফ ইকবাল রাসেল,নরসিংদী:
অভিবাসন কর্মীদের নিরাপদ অভিবাসন ও ন্যায় বিচারে অভিগম্যতা বিষয়ে জেলার আইন শৃঙ্খলা বাহিনী (পুলিশ) সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ)। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে হেলভেটাস বাংলাদেশের সহায়তায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) এই প্রশিক্ষণের আয়োজন করে। ২ ও ৩ নভেম্বর নরসিংদী জেলা পুলিশ লাইনস’এ দুই দিনে নরসিংদী জেলার বিভিন্ন থানার ৫০ জন পুলিশ সদস্য এই প্রশিক্ষনে অংশগ্রহন করেন।
প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে প্রশিক্ষনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির সদস্য ও সিম্স প্রকল্পের আইনজীবি এ্যাডভোকেট ফেরদৌস নিগার।
এসময় তিনি বলেন, পুলিশ কর্মকর্তাদের কাছে নিরাপদ অভিবাসন এর তথ্য তুলে ধরা, অভিবাসন আইনের ব্যাপক প্রয়োগের উপর গুরুত্ত্ব প্রয়োগ করা, আইনজীবিদের মাধ্যমে জনগণের কাছে এই তথ্য সমূহ পৌঁছে দেয়া এবং আইনগত সহায়তা প্রত্যাশী অভিবাসনকর্মীদের প্রত্যাশিত সেবা প্রদান করার বিষয়ে ভূমিকা প্রদান করাই এই প্রশিক্ষণের উদ্দেশ্যে।
প্রশিক্ষণে এ ফ্যসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট সাদিয়া তাসনিম।
প্রশিক্ষণে অংশ গ্রহণকারীগণ এই সময়োপযোগী আয়োজনের জন্য বিএনডব্লিউএলএ কে ধন্যবাদ জানান এবং তাদের সহযোগীতার বিষয়ে মতামত ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.