1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

বিদ্যুতের অপচয় রোধে নরসিংদীতে এক যোগে অভিযান মামলা ৩৫টি।। অর্থদ- ১৪ হাজার ৮শত

  • আপডেট সময়: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৩৬৯ জন দেখেছেন

শরীফ ইকবাল রাসেল,নরসিংদী:
দেশে বিদ্যুতের অপচয় রোধে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়নের জন্য নরসিংদী জেলার সবকটি উপজেলায় একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশে সোমবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সরকারী নির্দেশনা মোতাবেক রাত ৮টার পর দোকান-পাট বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়। জেলার ৬টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) স্ব-স্ব উপজেলায় বিভিন্ন হাট বাজার ও রাস্তার পাশে থাকা দোকান পাটে অযথা বৈদ্যুতিক বাতিয়ে জালিয়ে রাখার বিষয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে রাত ৮টার পর খোলা থাকা দোকান-পাটসমূহ বন্ধ রাখা নিশ্চিতসহ সকলকে সচেতন করা হয়।
অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬টি উপজেলায় মোট ৩৫ টি মামলায় সর্বমোট ১৪ হাজার ৮শত টাকা অর্থদ- আদায় করা হয়।
এরমধ্যে নরসিংদী সদর উপজেলায় ৭টি মামলায় ৪হাজার ৪শত, মনোহরদী উপজেলায় ২১টি মামলায় ৪হাজার ২শত, রায়পুরা উপজেলায় দুটি মামলায় ৩ হাজার, শিবপুর উপজেলায় দুটি মামলায় দুই হাজার, পলাশ উপজেলায় দুই মামলায় এক হাজার ও বেলাব উপজেলায় মাত্র একটি মামলায় দুইশত টাকা অর্থদ- প্রদান করে তা আদায় করেছেন। সরকারি নির্দেশনা বাস্তবায়নে নরসিংদী জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন নরসিংদী জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.