1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন

মাধবদী বস্ত্র ও পক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শনে বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৬৮ জন দেখেছেন

সুমন পাল ঃ নরসিংদীর মাধবদী বস্ত্র ও পক্রিয়াকরণ কেন্দ্র আজ ২৫ আগষ্ট দুপুরে পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী, নারায়ণগঞ্জ-১ আসনের এম.পি গোলাম দস্তগীর গাজী। এসময় তিনি বস্ত্র প্রক্রিয়া করণ কেন্দ্রের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান এ এলাকার সাধারণ তাতীদের কথা চিন্তা করে এ বস্ত্র ও প্রক্রিয়াকরণ কেন্দ্রটি চালু করা হয়েছে। সাধারণ তাতীরা যাতে স্বল্প খরচে তাদের উৎপাদিত কাপড় রং, ডাইং ও গ্রে সাদা করে বিক্রি করে তাদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারে সেজন্য এখানে আধুনিক মানসম্পন্ন মেশিন স্থাপন করা হয়েছে। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ তাতঁবোর্ড চেয়ারম্যান(অতিরিক্ত সচিব) মোঃ রেজাউল করিম, সদস্য(ওএন্ডএম) আব্দুল্লাহ আল মামুন, নরসিংদী ও গাজীপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোরশেদ, বস্ত্র ও পক্রিয়াকরণ কেন্দ্র মাধবদী নরসিংদীর প্রধান হিসাব রক্ষক সুকুমার চন্দ্র সাহা, জি এম কামনা শীষ দাস, প্রধান পরিকল্পনা ও বাস্তবায়ন আইয়ুব আলী, উপ মহাব্যবস্থাপক (অপারেশন) মন্জুরুল ইসলাম, এ.জিম সিপিসি শরীফ আল মাহমুদ, হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ প্রমুখ ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.