1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

এক নারীর দুই স্বামীর অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট সময়: শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৬০৮ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে এক নারীর দুই স্বামী। আর এই অভিযোগে সংবাদ সম্মেলন করেছে প্রথম স্বামীর পরিবারের সদস্যরা। আর এই অভিযোগ হলো নরসিংদী জেলার এক নারী নেত্রী তাহমিনা আক্তারের বিরোদ্ধে। এই নারী নেত্রী তাগমিনা আক্তার তার প্রথম স্বামী সৌদি প্রবাসী মোশারফ হোসেনকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করেন বলে অভিযোগ করেন মোশারফ হোসেরনর পরিবার।
আর এই অভিযোগে সংবাদ সম্মেলন করেছে প্রথম স্বামীর পরিবারের সদস্যরা। আজ ২ অক্টোবর (শনিবার) দুপুরে নরসিংদীর একটি হোটেলে সংবাদ সম্মেলনটি করে প্রথম স্বামীর পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তাহমিনার প্রথম স্বামী মোশারফ হোসেনের ছোট বোন ফারজানা আক্তার। এসময় আরো বক্তব্য রাখেন মোশারফের চাচাতো ভাই মোকছেদ আলী ও জামাল উদ্দিন।
সংবাদ সম্মেলনে জানান, জেলার রায়পুরা উপজেলার পলাশতলীর সৌদি প্রবাসী মোশারফ হোসেনের সাথে সামাজিকভাবে বিয়ে হয় একই উপজেলার তাহমিনার। বিয়ের পর তাদের দুটি সন্তানও রয়েছে। প্রথম স্বামী ও সন্তানকে রেখেই তাহমিনা গোপনে রায়হান নামের এক প্রবাসীকে বিয়ে করে। যারফলে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন মোশারফের পরিবার। সংবাদ সম্মেলনে জেলার ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.