1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
প্রসূতি মায়ের জীবন রক্ষায় উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন এর রক্তদান নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

নরসিংদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

  • আপডেট সময়: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৮৩৫ জন দেখেছেন

মনিরুজ্জামান, নরসিংদীঃ নরসিংদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশু সহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার রাত সাড়ে নয়টায় নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন ঢাকা -সিলেট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের এমরান মিয়ার স্ত্রী তানজিনা জেরিন, আনোয়ার হোসেনের স্ত্রী কামরুন নাহার, তার ছেলে সাজিদ ও সাদ্দাম হোসেনের মেয়ে ছাবিহা।
নরসিংদী ফায়ার স্টেশন কর্মকর্তা মো. রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের স্বজন ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সদ্য বিবাহিত ইমরান আহমেদ স্ব-পরিবারে তার স্ত্রী তানজিনার বোনের মিরপুরস্থ বাড়ি থেকে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে নরসিংদীর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় মাইক্রোবাসটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. রায়হানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক কামরুন নাহার , তানজিনা , ছাবিহা এবং সাজিদকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. রায়হান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসে আটকে থাকা ড্রাইভার আনোয়ারকে উদ্ধার করা হয়। পরে তাকেসহ আহতদের হাসপাতালে পাঠানো হয়।
নরসিংদী জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার রাকিব আশকারী জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৮ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে চারজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.