1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্বপ্নের ঠিকানায় দুরন্ত পলাশের ঈদ পরবর্তী আহার বিতরণ

  • আপডেট সময়: শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৪৪১ জন দেখেছেন

নাসিম আজাদ,পলাশ(নরসিংদী)প্রতিনিধিঃ
” আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার ” এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষে নরসিংদীর পলাশ উপজেলার ভিটে বাড়িহীন অসহায় হত-দরিদ্র মানুষ শেখ হাসিনার উপহারের ঘর পেয়ে মহা খুশি। তাদের কাছে যেন ঘরগুলো” স্বপ্নের ঠিকানা”। আশ্রয়ণ প্রকল্পের এই নতুন ঘরে প্রথম কোরবানির ঈদ উদ্‌যাপন করছেন সুবিধাভোগীরা। অন্যের জমিতে বা বাড়িতে থাকা মানুষগুলোর ঈদের দিন ছিল অন্যবারের চেয়ে একটু আলাদা। নতুন বাড়িতে ঈদ উদ্‌যাপন করেছেন,নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর এলাকার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। আশ্রয়ন প্রকল্পের এই ” স্বপ্নের ঠিকানার” পরিবার গুলোর মধ্যে ৩১ জুলাই শনিবার দুপুরে এক বেলার আহার বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ” দূরন্ত পলাশ” এর আয়োজনে প্রতিটি ঘরে আহার বিতরণে অংশ নেন, পলাশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা সিলভিয়া, জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, দূরন্ত পলাশের সভাপতি মাসুদুল ইসলাম রানা,সহ সভাপতি প্রফেসর মেজবাহ উদ্দিন ভূইয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আজমল হোসেন, খালেদা বেগম, ইস্রাফিল আলম,রিয়াজ ও সাব্বির প্রমুখ।
এসময় সংগঠনের সভাপতি মাসদুল ইসলাম রানা জানান, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে করোনা ভাইরাস মোকাবেলায় সরকার নির্দেশিত জনসচেতনতায় মাক্স বিতরণ সহ সব ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে। অসহায় হত-দরিদ্র কর্মহীন ও পলাশ উপজেলার প্রতিটি আশ্রয়ন প্রকল্পের জন্য এক বেলার ঈদ আহার বিতরণ করা হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.