1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

হৃদয় বাংলা ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৯৭ জন দেখেছেন

 

সুমন পালঃ
নরসিংদীর মাধবদীতে হৃদয় বাংলা ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ৩০ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে মাধবদী এস.পি ইনষ্টিটিউশন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
হৃদয় বাংলা যুব সংঘের সভাপতি মোঃ আরাফাত রহমান এর সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, নরসিংদী সদর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন। খেলায় অংশ গ্রহণ করেন হৃদয় বাংলা ব্রাদার্স বনাম কিংস অফ হৃদয় বাংলা। নির্ধারিত সময়ে কোন দল গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে ৪/২ গোলে হৃদয় বাংলা ব্রাদার্স জয়ী হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি মোঃ আমান উল্লাহ আমান, নরসিংদী জেলা বিএনপির আহবায়ক সদস্য আব্দুল বাতেন শাহিন, আহবায়ক সদস্য আনোয়ার হোসেন আনু, মর্নিংসান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিঃ মফিজুল ইসলাম, শ্রম অধিদপ্তর কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মোস্তফা আজিজুল করিম, মাধবদী পৌরসভার সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ম্যানেজিং কমিটির সাবেক বিদ্যুৎসাহী সদস্য হাবিবুর রহমান, মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শেখ ফরিদ (কাউন্সিলর), নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক পরিচালক রফিকুল ইসলাম, নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন (ভিপি), মাধবদী থানা যুবদলের প্রতিষ্ঠাতা আহবায়ক শাহানউল্লাহ শাহান, নরসিংদী সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক কাজী মোঃ ওয়াসিম, নুরালাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাদেকুর রহমান গাজী, সমাজ সেবক মিজানুর রহমান প্রধান, সমাজ সেবক রতিশ দেবনাথ, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ইব্রাহিম মিয়া, মাধবদী থানা শ্রমিক দলের আহবায়ক আঃ লতিফ, হৃদয় বাংলা ফুটবল ফেডারেশন সভাপতি মাহবুব আলম, হৃদয় বাংলা যুব সংঘের সহ-সভাপতি মাহমুদুল হাসান (মাসুম)। হৃদয় বাংলা ফুটবল প্রিমিয়ার লীগের প্রধান পৃষ্ঠপোষক নিত্য বাজার, সহ-পৃষ্ঠপোষক ইসলাম টেক্সটাইল মিলস্, আল-আহাদ এন্টারপ্রাইজ, হৃদয় বাংলা স্পোর্টস।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.