1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ।

লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৩৬৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিনিধি:
অন্ধত্ব দূরীকরনের লক্ষ্যে নরসিংদীতে জেলা সমন্বিত চক্ষুসেবা কর্মসূচীর জেলা পর্যায়ের অবহিতকরণ এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সাইডসেভার্সের সহায়তায় জেলা সিভিল সার্জন কার্যালয় ও ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল এই সভার আয়োজন করে।
এসময় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: মো: নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফজল এ খুদা, চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ননী গোপাল দাস।
সভায় মূল প্রতিবেদন উপস্থাপন করেন সাইড সেভার্সের প্রকল্প কর্মকর্তা ডা: তপন কুমার।
এসময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ: ও প: প: কর্মকর্তা ডা: আবু কাউছার সুমন, লায়ন্স চক্ষু হাসপাতালের প্রকল্প সমন্বয়করী রহিম মাহমুদসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এসময় চক্ষু সেবার বিষয়ে গুরুত্ব দিয়ে দরিদ্র ও অসহায় মানুষের জন্য সম্পূর্ণ ফ্রি ও স্বচ্ছল ব্যক্তিদের জন্য স্বল্পমূল্যে সেবা দেয়া হয়ে থাকে বলে জানানো হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.