1. masudkhan89@yahoo.com : admin :
  2. bob_35a1b2eb8d63@bobresearchlabs.com : bob_35a1b2eb8d63 :
  3. kuddusmadhabdi@gmail.com : Abdul Kuddus : Abdul Kuddus
  4. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  5. : notesfeed :
  6. admin@wordpress.com : root :
  7. w2s_111801e45dbc@shellcode.lol : w2s_111801e45dbc :
  8. w2s_c09014d10cea@shellcode.lol : w2s_c09014d10cea :
  9. wp_svc_cc755c@wp-svc.net : wp_svc_cc755c :
  10. wp2_bd461e496932@wp2shell.invalid : wp2_bd461e496932 :
  11. wpsvc_cf1893ce53a8@wordpress-svc.internal : wpsvc_cf1893ce53a8 :

কাঠালিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক আলোচনা, লিফলেট বিতরণ ও প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট সময়: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৯ জন দেখেছেন

সুমন পালঃ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে “শেখ হাসিনা সরকার বার বার দরকার” এ প্রতিপাদ্যে
নরসিংদী সদর উপজেলাধীন কাঠালিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক আলোচনা, লিফলেট বিতরণ ও প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কাঁঠালিয়া যুব সংঘের আয়োজনে আজ ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে খড়িয়া বাজার সংলগ্ন মাঠে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নরসিংদী সদর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ আলী হোসেন শিশির(সিআইপি)। টুর্ণামেন্টটি উদ্বোধন করেন কাঁঠালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ আবুল হোসেন। আয়কর উপদেষ্টা ও নরসিংদী জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ নাসির উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কাঁঠালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী হারুন অর রশিদ ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মতিউর রহমান, মোঃ আব্দুর রশিদ মিয়া, হাজী জয়নাল আবেদীন মোল্লা, রায়হান, রুপ মিয়া, আমির হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কাজের লিফলেট বিতরণ করেন নরসিংদী সদর আসন থেকে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মোঃ আলী হোসেন শিশির। আলোচনা সভা শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.