1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ। 

মাধবদীতে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট, থানায় অভিযোগ।

  • আপডেট সময়: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২১৬ জন দেখেছেন

মাধবদী প্রতিনিধিঃ

মাধবদী থানায় অভিযোগের প্রেক্ষিতে জানা যায় যে, গত
২৬ আগস্ট ভোরে নরসিংদী সদর উপজেলাধীন মাধবদী বাজার ভুঁইয়া সুপার মার্কেটে অবস্থিত চিকেন হাট ফাস্ট ফুডে ভাংচুর ও লুটপাট করে ক্যাশ বক্স হইতে ৩০ লক্ষ ৭০ হাজার টাকা নগদ, বেশ কয়েকটি দামী এসি ভাংচুর, চেয়ার টেবিল ভাংচুর , চুলা ও খাবার তৈরীর সরঞ্জামাদি নিয়ে যাওয়া সহ প্রয়োজনীয় জিনিসপত্র ভাংচুর করে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এব্যাপারে চিকেন হাট রেস্টুরেন্ট মালিকদের পক্ষ থেকে আবদুল হালিম তুহিন বাদী হয়ে মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ থেকে আরো জানা যায় বিল্ডিং মালিক জাহাঙ্গীর আলম ভুঁইয়ার সাথে রেষ্টুরেন্ট মালিকদের মাসিক ভাড়া নিয়ে দ্বন্ধ চলে আসছিলো। গত কয়েক মাস আগেও এই দ্বন্ধের কারণে জাহাঙ্গীর ভুঁইয়া রেষ্টুরেন্টে তালা দিয়ে ছিলো, পরে স্হানীয় কমিশনার ও মাধবদী পৌর মেয়র এর সাথে পরামর্শ করে বাৎসরিক ভাড়া নির্ধারন করে তালা খুলে দেওয়া হয়। আপোষ হওয়ার কিছুদিন যেতে না যেতেই আবার গতকাল ২৬ আগষ্ট খুব ভোরে জাহাঙ্গীর ভুঁইয়ার নেতৃত্বে ২৫/৩০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রেষ্টুরেন্টে ভাংচুর ও লুটপাট করে প্রায় কোটি টাকার ক্ষতি সাধন করে। এই ঘটনার পর নিঃস্ব হয়ে যাওয়া বাদী তুহিন এমন জঘন্যতম ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জাহাঙ্গীর ভূইয়া সহ ক্ষতি সাধন কারীদের।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.