1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

নরসিংদীতে মানবতার হোটেল’র” ৪র্থ ইভেন্টে এক বেলার খাবার খেলেন ২ হাজার দরিদ্র অসহায় মানুষ।

  • আপডেট সময়: রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩৬৪ জন দেখেছেন

 

মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃ

নরসিংদীর “মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের” উদ্যোগে মানবতার হোটেলের ৪র্থ ইভেন্টেে একবেলা খাবার খেয়েছেন ২ হাজার অনাহারী মানুষ।

রবিবার (৫ মার্চ) দুপুরে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পাথরপাড়া বাজার এলাকায় একঝাঁক তরুণ, উদ্যমী মানবিক কর্মী নিজ হাতে এলাকার অসহায় ছিন্নমূল অনাহারী মানুষের হাতে খাবার তুলে দেন ।

মানবতার হোটেল ৪র্থ ইভেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনাহারীদের মাঝে খাবার বিতরণ করেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের উপদেষ্টা মো. মোতালিব হোসেন।

মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি মোহাম্মদ আল-আমিন রহমানের সভাপতিত্বে এ মানবিক অনুষ্ঠানের উদ্বোধন করেন মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের সিনিয়র যুগ্ম সম্পাদক মো: এমদাদুল হক।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ রোম্মান মিয়া ।

অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের অর্থ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কার্যকরি সদস‍্য মো. শামীম মোল্লা প্রমূখ।

মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি মোহাম্মদ আল-আমিন রহমান বলেন মানবতার হোটেলের এই কার্যক্রম শুধু নরসিংদীতে এই সীমাবদ্ধ রাখতে চাই না। এটাকে সারাদেশে ছড়িয়ে দিতে চাই। নরসিংদীর বিভিন্ন এলাকায় এ কার্যক্রম শেষে আমরা দেশের অন‍্যান‍্য জেলায় তা চালাবো। সেজন্য সকলের একান্ত সহযোগিতা প্রয়োজন। সকলের একান্ত সহযোগিতা পেলে আমরা বাংলাদেশের প্রতিটি এলাকার মানুষের মুখে এক বেলা খাবার তুলে দিতে চাই। আমরা চেষ্টা চালিয়ে যাব।

মকবুল হোসেন
মাধবদী নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.