1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz

মাধবদীতে স্বামী বিবেকানন্দ সেবা ফাউন্ডেশন এর উদ্বোধন

  • আপডেট সময়: শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৩৮৩ জন দেখেছেন

 

সুমন পালঃ “দুঃস্থ্য ও অসহায় মানুষের দাতব্য সংস্থা” হিসেবে মৃত্যুঞ্জয় বাবা মহাদেব, রক্ষাকালী ও রাঁধা কৃষ্ণ মন্দির(স্বপন সাধুর বাড়ি) প্রাঙ্গণে “স্বামী বিবেকানন্দ সেবা ফাউন্ডেশন” এর উদ্বোধন করা হয়েছে মাধবদীতে আজ ৭ জানুয়ারী দুপুরে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন গোপালদী মোহিনী মহারাজ আশ্রম এর জয় রাম মহারাজ। স্বামী বিবেকানন্দ সেবা ফাউন্ডেশন মাধবদীর সভাপতি দুলাল দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আ’লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর গৌতম ঘোষ, (১,২,৩)নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর পিয়ারা বেগম, মাধবদী পূজা উদযাপন পরিষদ এর সহ সভাপতি দ্বীপক সাহা, সাবেক সংরক্ষিত কাউন্সিলর আমেনা বেগম জোসনা। আরো উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ সেবা ফাউন্ডেশন এর সহ সভাপতি রামু সাহা, সাধারণ সম্পাদক পল্লব চন্দ, সহ সাধারণ সম্পাদক অরবিন্দু আঢ্য, সাংগঠনিক সম্পাদক সুজন মোদক, সহ সাংগঠনিক সম্পাদক স্বপন সাহা, প্রচার সম্পাদক সুকুমার সূত্রধর, সহ প্রচার সম্পাদক প্রদীপ দাস, কোষাধ্যক্ষ স্বপন দাস(স্বপন সাধু), দপ্তর সম্পাদক শান্ত দাস, সহ দপ্তর সম্পাদক টিটু দাস, রনি সাহা, কার্যকরী সদস্য চন্দন সাহা, কিশোর দাস, ত্রিনাথ দাস, মিন্টু দেবনাথ প্রমুখ। অসহায় অনাথ শিশুদের শিক্ষাদান, অসহায় মেয়েদের বিবাহের সহযোগিতা, মৃত ব্যক্তির সৎকার ও শ্রাদ্ধ শান্তি সহযোগিতা, গরীব ও অসহায় বিধাব নারীদের সহযোগিতা, ধর্মীয় রীতিনীতি পালনে সহযোগিতার উদ্দেশ্যে গঠিত স্বামী বিবেকানন্দ সেবা ফাউন্ডেশন। এ সময় সংগঠনের পক্ষ থেকে শিশুদের স্কুল ব্যাগ, শীতার্থদের মাঝে কম্বল, শাড়ী ও থ্রীপিছ বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.