1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাধবদীর আমদিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে হামলা

  • আপডেট সময়: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৩৪৪ জন দেখেছেন

 

মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদী আমদিয়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মোঃ রুকনউদ্দিনের পুত্র আব্দুল হালিমের উপর পূর্ব শত্রুতার জের ধরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে মাধবদী থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন আব্দুল হালিম।

অভিযোগে আব্দুল হালিম উল্লেখ করেন গত ২২ অক্টোবর সকাল ৯টায় মাধবদী থানাধীন তেতুলিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে পাঁচদোনা যাওয়ার পথে তেতুলিয়া গ্রামের আঃ মজিদের বাড়ির সামনে আসার পর তেতুলিয়া গ্রামের মৃত হাবিজ উদ্দিনের পুত্র আঃ মজিদ(৫৫), আঃ মজিদের পুত্র অলিউল্লাহ, ইসলামের পুত্র মোঃ সজিব, মোঃ সিদ্দু মিয়ার পুত্র ইসলাম তাহার পথ আটকাইয়া গতিরোধ করে এবং পূর্ব শত্রæতার জের ধরে আব্দুল হালিমের উপর হামলা করে কিল, ঘুষি, লাথি ও লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় নিলাফুলা জখম করে। তার সাথে থাকা নগদ =৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জোর করে ছিনিয়ে নেয়। খবর পেয়ে আব্দুল হালিমের স্ত্রী ও শ্যালক ঘটনা স্থলে আসার পর তাদেরকেও পিটিয়ে আহত করে।
ঘটনা সম্পর্কে আব্দুল হালিম প্রতিবেদকের কাছে জানান কিছুদিন পূর্বে বিবাদীগণ আমার বাড়িতে হামলা করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে । পরে আমি তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করি। সেই কারণেই আমার উপর হামলা চালিয়েছে।

অভিযোগের সত্যতা জানার জন্য বিবাদীগণের বাড়িতে গেলে তাদের কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। তাদের যোগাযোগ করার কথা বলা হলেও বিবাদীগণ এখন পর্যন্ত কোনো রকম যোগাযোগ করেনি।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.