1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রিয়াদকে বিশ্রাম দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

  • আপডেট সময়: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৪ জন দেখেছেন

আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের এই দলে নেই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আনুষ্ঠানিকভাবে এই দল ঘোষণা করেন। এবারের আসরে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। দলের সহ-অধিনায়ক হিসেবে থাকছেন নুরুল হাসান সোহান। একই দল নিয়ে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ।

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় কয়েকদিন ধরেই মাহমুদউল্লাহ দলে থাকবেন কি না তা নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত বাদ পড়তেই হলো তাকে। এশিয়া কাপের দল থেকে অভিজ্ঞ এই ব্যাটার ছাড়াও বাদ পড়েছেন এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমন। এছাড়া অবসর নেওয়ার কারণে স্বাভাবিকভাবেই বাদ পড়েছেন মুশফিকুর রহিম।

এদিকে ইনজুরির কাটিয়ে লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি চৌধুরি ও হাসান মাহমুদ জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে।

১৫ সদস্যের বাংলাদেশ দল: সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলি, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত।

স্ট্যান্ডবাই: শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.