Casino Cash Card The signup bonus will be granted automatically in most cases. Mastercard Casinos Australia Click on Max bet without any hesitations and the highest wager in slot Keks will be set immediately. Cashman Casino Coins

নিজস্ব প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়াসংগঠক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ভলিবল খেলা অনুস্ঠিত হয়েছে।
৫ আগস্ট ( শুক্রবার) নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে মাধবদী ফায়ার সার্ভিস কার্যালয় প্রাঙ্গনে এই খেলা অনস্ঠিত হয়। এসময় খেলা শুভ উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নরসিংদী কার্যালয়ের উপসহকারী পরিচালক মোঃ নুরুল ইসলাম।
খেলায় অংশগ্রহণ করেন নরসিংদী ফায়ার স্টেশন বনাম মাধবদী ফায়ার স্টেশন কর্মকর্তা কর্মচারীগণ। তিন সেটের মধ্যে ২-১ পয়েন্টর ব্যবধানে মাধবদী ফায়ার স্টেশন জয়লাভ করে । খেলা শেষে অতিথিগণ খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরন করেন।
এসময় আরো উপস্থিত ছিলন নবধারার চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক, কলামিস্ট সরকার সগীর আহমেদ, অর্নিবান সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান, সাংবাদিক জসিম উদ্দিন, শরীফ ইকবাল রাসেল, নরসিংদী স্টেশন অফিসার রায়হান আহমেদ ও মাধবদি স্টেশন অফিসার মাজহারুল ইসলাম।