1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

সিলেটে বন্যাদুর্গতদের সহায়তায় মাধবদীর প্রবাসী সংগঠন

  • আপডেট সময়: রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৩৪৮ জন দেখেছেন

এম. শরীফ হোসেন : সিলেটের সুনামগঞ্জ উপজেলার বন্যাদুর্গত এলাকায় নগদ অর্থ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে নরসিংদীর মাধবদীর আমদিয়া ইউনিয়ন প্রবাসী ফোরাম ও সমাজ কল্যাণ সংঘ নামের একটি প্রবাসী সংগঠন।

এই সংগঠনটির পহ্ম হতে চার সদস্যের একটি টিম রোববার (৩১শে জুলাই) দুপুরে সুনামগঞ্জ উপজেলাধীন লক্ষন শ্রী ইউনিয়নের ইকবাল নগর গ্রাম এবং জগার গাঁও গ্রামে পৌঁছে। পরে সেখানকার বিসিক ভবন হতে স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের তত্বাবধানে ওই এলাকার প্রায় দেড়শ বন্যাদুর্গত পরিবারের মাঝে সুষ্ঠু ও সুন্দরভাবে এই নগদ অর্থ বিতরণ করেন। এছাড়া ওই এলাকার কয়েকটি বন্যাবিধ্বস্ত মসজিদের উন্নয়নকল্পে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।

এসময় সংগঠনটির পহ্ম হতে উপস্থিত ছিলেন, মোঃ শরীফ মিয়া, মোঃ নূরে আলম ভূঁইয়া, মোঃ রাসেল মিয়া, ও মোঃ তমিজ উদ্দিন মিয়া। এছাড়াও সার্বিক তত্বাবধানে সহযোগীতা করেছেন, লক্ষণ শ্রী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ কুদরত আলী মিয়া, মোঃ আবেদিন মিয়া। প্রশাসনের পহ্ম হতে পুলিশ সদস্য মোঃ জসিম মিয়া, মোঃ আবুল হোসেন সহ ৬ পুলিশ সদস্য।

উল্লেখ্য যে, আমদিয়া ইউনিয়ন প্রবাসী ফোরাম ও সমাজ কল্যাণ সংঘ একটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবী প্রবাসী সংগঠণ। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত ইউনিয়নের বর্তমান ও সাবেক প্রবাসীদের নিয়ে গঠিত এই সংগঠনটি মূলত প্রবাসীদের কল্যাণে কাজ করার পাশাপাশি সমাজ ও মানব কল্যাণকর কাজ করে থাকে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.