1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আশ্রয়ন প্রকল্পে গৃহনির্মাণ কার্যক্রম পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ”

  • আপডেট সময়: সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৩০১ জন দেখেছেন

নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বরাব এলাকায় মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন-২ প্রকল্পের ৩য় পর্যায়ের গৃহনির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। পরিদর্শনকালে আশ্রয়ন প্রকল্পে বসবাসরত সুবিধা ভোগীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন ও উপস্থিত সাংবাদিকদের জানান, সারা দেশের ভূমিহীন ও গৃহহীন মানুষের অসহায়ত্বের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের ভূমি ও গৃহপ্রদান কার্যক্রমের মাধ্যমে সকল উপকারভোগীর জন্য নিজস্ব ঠিকানা নিশ্চিত করেছেন। তিনি দায়িত্বশীলতার সাথে নিজ বাসগৃহের রক্ষণাবেক্ষণের পাশাপাশি সমন্বিত বা ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য গৃহমালিকদের প্রতি আহবান জানান। এর পূর্বে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশ্রয়ন-২ প্রকল্পের ৩য় পর্যায়ে নির্মিতব্য ২১ টি গৃহের নির্মাণকাজ ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী গুনগত মান নিশ্চিতকরণপূর্বক সম্পন্ন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন। এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী পি এ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম গাজী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.