1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মাধবদীতে অঙ্গীকারের মাধ্যমে মাদক ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসল বাবুল

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৩ জন দেখেছেন

 

সুমন পালঃ “বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি” এ অঙ্গীকার নিয়ে মাধবদী থানা পুলিশ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, সন্ত্রাসী, চোর, ডাকাত, ছিনতাইকারী সহ বিভিন্ন অপকর্মকারীদের অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরিয়ে আনতে, ভালো কাজে সর্বদা উৎসাহ দিয়ে আসছে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সৈয়দুজ্জামান। এরই ধারাবাহিকতায় আজ ২৩ডিসেম্বর বৃহস্পতিবার মাধবদী সাবেক পুরাতন থানায় বিকেলে মাধবদীর মাদক ব্যবসায়ী বাবুল মিয়া ও তার সহধর্মিণী সকলের উপস্থিতিতে মাদক ব্যবসা ছেড়ে ভালো মানুষের মতো সুস্থ, সুন্দর জীবনে ফিরে আসার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সৈয়দুজ্জামান, মাধবদী থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও মুক্তাদীন ডাইং ফিনিশিং মিলস্ এর পরিচালক আলহাজ্ব মোঃ জাকির হোসেন ভূইয়া, মাধবদী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশন এর পরিচালক কাজী ইকবাল কবির ফুলের তোড়া দিয়ে তাদের বরণ করে নেয়। এছাড়াও মাধবদী থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও মুক্তাদীন ডাইং ফিনিশিং মিলস্ এর পরিচালক আলহাজ্ব মোঃ জাকির হোসেন ভূইয়ার পক্ষ থেকে একজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও দুজন অসহায়কে নগদ অর্থ প্রদান করেন। অনুষ্ঠানে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সৈয়দুজ্জামান এঁর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মাধবদী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মশিউর রহমান সিরাজ, কোষাধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, এসআই এনায়েত কবির মামুন প্রমুখ। সভাপতি তার বক্তব্যে বলেন মাধবদী প্রেসক্লাবের সাংবাদিকরা পুলিশ বান্ধব। আজ এ সুন্দর অনুষ্ঠানের সকল কৃতিত্ব সাংবাদিক দিনার চৌধুরীর। তারা সব সময় সমাজের অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করে। আমি আমার চাকরির বয়সে যত জায়গায় চাকরি করেছি মাধবদীর সাংবাদিকদের মতো এতো আন্তরিকতা কোথাও দেখিনি। আমি সাংবাদিকদের আহবান করবো আপনারা সমাজকে সুন্দর করতে আমাকে সহযোগিতা করবেন।

##
সুমন পাল
মাধবদী নরসিংদী প্রতিনিধি
তারিখঃ ২৩ ডিসেম্বর ২০২১

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.