1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

শিক্ষাজীবন ভবিষ্যতের জন্য সম্মানজনক-ভিসি বকবি

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৪৭৫ জন দেখেছেন
smart

নরসিংদী প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দিন মিয়া বলেন, একজন অভিভাবক হিসেবে তার সন্তানের প্রতি একটাই চাওয়া, সেটি হলো, তার সন্তান লেখাপড়া করে আদর্শ ও সুশিক্ষিত মানুষ হবে। প্রতিষ্ঠিত হয়ে পিতা মাতার মূখ উজ্জল করবে। তাদের দায়িত্বভারও গ্রহন করবে।
শিক্ষার্থীদের উদ্যেশে তিনি আরো বলেন, তোমার পিতা মাতার আশা আকাঙ্খা পুরনের পাশাপাশি সমাজে প্রতিষ্ঠিত হবে, নিজকে প্রতিষ্ঠিত করবে। তেমনি শিক্ষা প্রতিষ্ঠানও চায় তার সুনাম রক্ষার্থে সকলে পাশ করে উচ্চতর ডিগ্রি নেবে এবং প্রতিষ্ঠানের মান উজ্জল করবে।
তিনি আজ মঙ্গলবার নরসিংদী মডেল কলেজের নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথাগুলো বলেন।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো: ওমর ফারুক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নরসিংদী মডেল কলেজের রেক্টর ও নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক মো: মমিন মিয়া, নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম ও উপাধ্যক্ষ রাজি উল্লাহ রাজিব সহ আরো অনেকে।
আলোচনা শেষে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.