1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

মাধবদী দারুল উলুম মাদ্রাসায় ২য় শ্রেণির শিক্ষার্থী পড়ে গুরুতর আহত: কর্তৃপক্ষের গাফিলতি প্রশ্নের মুখে

  • আপডেট সময়: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৪৬ জন দেখেছেন

মোঃ নুর আলম:
মাধবদী দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ৩য় তলার একটি উন্মুক্ত শ্রেণিকক্ষ থেকে পড়ে গিয়ে ২য় শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। প্রথমে তাকে মাধবদী প্রাইম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার ৩য় তলায় শ্রেণিকক্ষ থাকলেও সেখানে কোনো ধরণের নিরাপত্তা বেষ্টনী বা রেলিং ছিল না। ঘটনার সময় শিশু শিক্ষার্থী অসাবধানতাবশত নিচে পড়ে যায়। আহত শিক্ষার্থীকে পথচারীদের সহায়তায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
অভিযোগ উঠেছে, মাদ্রাসা কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়ার লোভে দ্বিতীয় তলার উপযোগী শ্রেণিকক্ষ দোকান বরাদ্ধ দিয়ে ৩য় তলায় উন্মুক্ত কক্ষে শিশুদের পাঠদান করাচ্ছিল। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা চরমভাবে উপেক্ষিত হয়।
এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, “শিশুদের এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে রেখে পাঠদান করানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি নিছক একটি দুর্ঘটনা নয়, বরং স্পষ্ট গাফিলতির ফল।”
এদিকে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ঘটনার তদন্তে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি। তবে এলাকাবাসী ও অভিভাবকরা অবিলম্বে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.