1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

পাঁচদোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

  • আপডেট সময়: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৩৭৫ জন দেখেছেন

সুমন পালঃ
নরসিংদীর পাঁচদোনায় পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।
আজ ১৪ জুলাই রবিবার বিকেলে পাঁচদোনা ঘোড়াশাল সড়কের নগর পাঁচদোনা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে এনামুল হক (৬০) এবং টাঙ্গাইলের আবুল কালামের ছেলে জারিফ (০৪)।
নিহত এনামুল হকের স্বজন জানায়, বিকেল তিনটার দিকে ইটাখোলা থেকে সিএনজিতে করে টাঙ্গাইলে তার ছেলের মাদ্রাসার উদ্দেশ্য যাচ্ছিলেন গিয়াস উদ্দিন। এসময় সিএনজিটি পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের নগরপাঁচদোনা পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু জারিফ সহ এনামুল হকের মৃত্যু হয়। আহত হয় সিএনজিতে থাকা আরো তিনজন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামদ কামরুজ্জামান জানান, সড়ক দূর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.