1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

পাঁচদোনায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

  • আপডেট সময়: শনিবার, ১১ মে, ২০২৪
  • ৫১২ জন দেখেছেন

সুমন পালঃ
নরসিংদীর পাঁচদোনায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রীসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে মাইক্রোবাসের আরও ৩ যাত্রী। আজ ১১মে শনিবার ভোরে পাঁচদোনার ড্রিম হলিডে পার্কের সামনে মহা সড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, আজ ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে। পরে ভোর ৫টার দিকে পাঁচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে সড়কে পৌছালে ঢাকা অভিমুখী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সালাম (৩২) ও পিয়াল (২৬) নামের যাত্রী নিহত হয়। আহত হয় মাইক্রোবাসে থাকা আরও ৩ যাত্রী। তারা হলো, শাকিব (২৬), আকিব (২৬) ও অমিত (২৭)।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই জনের মরদেহ উদ্ধার করে মাধবদী থানায় হস্তান্তর করেছি। এ ঘটনায় আরও ৩ জন যাত্রী আহত হয়েছে। তবে আহতদের আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আশে পাশের হাসপাতালে নিয়ে ভর্তি করে। কোন বাসের সাথে এই দুুর্ঘটনা ঘটেছে সেটি নিশ্চিত করতে পারেনি মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.