1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল

নরসিংদীতে সরকারি কলেজ পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট সময়: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৯ জন দেখেছেন

সুমন পালঃ নরসিংদীতে ফাইজুল মিয়া (১৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩ সেপ্টেম্বর রবিবার সকালে নরসিংদী সরকারি কলেজের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত ফাইজুল মিয়া শিবপুরের হোসেন মোল্লার ছেলে। ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিলো বলে জানিয়েছেন তার বাবা হোসেন মোল্লা।

প্রত্যেক্ষদর্শীরা জানান, সকালে নরসিংদী সরকারি কলেজের হোস্টেলে থাকা শিক্ষার্থীরা পুকুরের পূর্বপাশে মরদেহটি ভাসতে দেখে কলেজ কর্তৃপক্ষকে খবর দেয়। পরে কলেজ কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহত কিশোর কলেজের শিক্ষার্থী না। গতকাল দিনের কোনো এক সময় গোসলে নেমে হয়ত তলিয়ে গিয়ে ওই কিশোরের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে কলেজ কর্তৃপক্ষের। কিভাবে কি ঘটলো, সেটি উদ্ধারে কাজ করছে পুলিশ।

এ ব্যাপারে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.