1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দুস্থদের পাশে দাড়িয়েছে নারায়নপুর প্রবাসী ঐক্য পরিষদ

  • আপডেট সময়: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৪ জন দেখেছেন

শরীফ ইকবাল রাসেল,নরসিংদী:
প্রবাসীরা শুধু রেমিটেন্সই প্রেরন করেনি, সমাজের দুস্থ মানুষের পাশে দাড়িয়ে তাদের সহায়তায় হাত বাড়িয়ে দিচ্ছেন। প্রবাসীরা তাদের অর্জিত অর্থ দিয়ে সমাজের দুস্থ মানুষের সেবায় কাজ করতে গড়ে তুলেছেন সামাজিক সংগঠন। তেমনি একটি সংগঠন নরসিংদীর বেলাব উপজেলার নারায়নপুর বাসস্ট্যান্ড প্রবাসী ঐক্য পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে শুক্রবার বিকেলে দুস্থ পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী, নগদ অর্থ, প্রবাসী পরিবারের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি ইতালী প্রবাসী মোফাজ্জল হোসেন বিপ্লবের সহায়তায় অনুষ্ঠানে বেলাবো উপজেলা চেয়ারম্যান সমশের জামান ভূইয়া রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্থানীয় নারায়নপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মালয়শিয়া প্রবাসী সোহরাব হোসেন, ব্যবসায়ী আবুল বাছেদ, শফিকুর রহমান ও সিদ্দিকুর রহমান জেকিসহ অন্যরা।
উল্লেখ্য: ইতালী, সৌদি আরব, দুবাই, মালয়শিয়াসহ বিভিন্ন দেশে অবস্থানরত নারায়নপুর এলাকার প্রায় ৬৫জন প্রবাসী মিলে গড়ে তুলেছেন সংগঠনটি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.