1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

নরসিংদীতে শ্বশুর বাড়ির আগুনে চিকিৎসাধীন অবস্থায় অন্ত:সত্ত্বা গৃহবধূর মৃত্যু।

  • আপডেট সময়: শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯০ জন দেখেছেন

 

মাধবদী নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে শ্বশুর বাড়ির আগুনে পাঁচ মাসের অন্ত:স্বত্তা তিশা সাহা (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সে মারা যায়।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি শনিবার রাতে শহরের পশ্চিমকান্দা পাড়ার সেবাসংঘ এলাকায় তিশা তার শ্বশুর বাড়িতে আগুনে দ্বগ্ধ হয়। পরে তাকে নরসিংদী সদর হাসপাতাল নেয়া হলে সেখান থেকে আশঙ্কা জনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত তিশা পশ্চিমকান্দা পাড়ার সেবাসংঘ এলাকার কাজল সাহার স্ত্রী। প্রায় দুই বছর পূর্বে পারিবারিক ভাবে তিশা ও কাজল সাহার বিয়ে হয়।
স্থানীয়রা জানায়,গত ৪ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় কাজল সাহার বাড়িতে চিৎকার শোনতে পায় স্থানীয়রা। কিন্তু বাড়ির ভেতরের গেইট বন্ধ থাকায় কেউ যেতে পারেনি। প্রায় ২ ঘন্টা পর রান্না করতে গিয়ে তিশা দ্বগ্ধ হয়েছে জানিয়ে তার স্বামী কাজল সাহাসহ বাড়ির অন্যান্যরা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় তিশার শরীরে বিভিন্ন অংশ আগুলে জলসে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে সেখানে সাতদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সকালে সে মারা যায়।
তবে নিহতের পরিবারের অভিযোগ শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে তিশার শরীরে আগুন দিয়ে তাকে হত্যা করেছে। তারা এই হত্যাকান্ডের বিচার চায়।
নরসিংদী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বলেন, ঘটনার সম্পর্কে খোঁজ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মকবুল হোসেন মাধবদী নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.