1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

নতুন বছর নতুন বই মহাখুশি কোমলমতি শিক্ষার্থীরা

  • আপডেট সময়: রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৩৪০ জন দেখেছেন

 

নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃনতুন বছরে নতুন বই পেয়ে মহাখুশি কোমলমতি শিক্ষার্থীরা।সারা বাংলাদেশের ন্যায় নরসিংদীর পলাশেও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উৎসবের আওতায় উপজেলার মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন গুলোর প্রায় ৫লাখ শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনেই নতুন বই তুলে দেয়া হয়েছে।

বই উৎসব উপলক্ষে রবিবার (১ জানুয়ারী) সকাল ৯টায় প্রথমে পলাশ বিয়াম ল্যাবরেটরী স্কুলে বই তুলে দিয়ে উৎসবের শুভ উদ্ভোদন করেন, পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার ও বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামাল।

পরে পর্যায়ক্রমে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। রাবান উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী।
আদর্শ শিশু শিক্ষা বিদ্যানিকেতনে বই বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার ও পলাশ পাইলট উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।

#
নাসিম আজাদ
০১.০১.২০২৩
০১৭৩৩৭৮৯৫০৮
পলাশ, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.