1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

মাধবদীর কান্দাইল বাসস্ট্যান্ডে বাস চাপায় যাত্রী নিহত

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৩৮৩ জন দেখেছেন

 

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি : বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল পৌনে নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীস্থ কান্দাইল বাসস্ট্যান্ডে বাস চাপায় এক ব্যক্তি নিহত হবার খবর পাওয়া গেছে।

 

স্থানীয়সূত্রে জানাযায়, ঢাকা হতে আগত নরসিংদীমুখি একটি বাস কান্দাইল বাসস্ট্যান্ডে যাত্রী উঠা-নামানোর জন্য থামা অবস্থায় একই দিক হতে আগত দ্রুতগামী অপর একটি ভৈরবগামী বাস থেমে থাকা বাসটিকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক( নরসিংদী – ঢাকা) হতে আগত একটি বাসের মুখোমুখি হয়। ফলে ওভারটেককারী বাসটি ডাবল ওভারটেক করতে গিয়ে সড়কের পশ্চিমপার্শ্বের পথচারী চলাচলের রাস্তায়(মাটির রাস্তায়) নেমে সেখানে পূর্ব হতে গাড়ির অপেক্ষমান থাকা এক যাত্রীকে চাপা দিয়ে গাড়িটি চলে যায়। ফলে ঘটনাস্থলেই লোকটি মারা যায়।

 

তাৎক্ষণিকভাবে পাওয়া তথ্যে জানাযায়, নিহতের নাম মজিবুর রহমান(৫০) এবং বাড়ি কান্দাইল গ্রামের মাইজ পাড়া বড় মসজিদের পাশে। তিনি পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের আড়াই হাজারের পাঁচরূখী বাজারের একটি ব্যাংকে নিরাপত্বাকর্মী হিসেবে কাজ করতেন। এবং ঘটনার সময় তিনি কর্মস্থলে যাবার জন্য গাড়ীর অপেক্ষমান ছিলেন।

 

এদিকে, এঘটনার খবর পেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজারে স্থানীয় জনতা বাসটিকে চালকসহ আটক করে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.