1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল।

বিএনডব্লিউএলএ’র প্রতিদেন: ৪১ ভাগ লোক জানেনা কিভাবে বিদেশ যাচ্ছেন

  • আপডেট সময়: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২৬৭ জন দেখেছেন

শরীফ ইকবাল রাসেল:
বাংলাদেশ থেকে অভিবাসী বিদেশে যাচ্ছেন তাদের ২২ ভাগ যাচ্ছেন রিক্রোটিং এজেন্সির মাধ্যমে, ৩৭ ভাগ যাচ্ছেন সাব এজেন্ট বা আত্মীয়-স্বজনের মাধ্যমে এবং বাকি ৪১ ভাগ কাদের মাধ্যমে বিদেশ যাচ্ছেন তা তারা জানেনা। ‘স্ট্রেংদেন্ড এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস্ (সিমস্)’ প্রকল্পের আওতায় বিদেশগামী, বিদেশ ফেরত ও হয়রানীর শিকার অভিবাসীদের মধ্যে ১১৩ জন অভিবাসী কর্মীদের অধিকার বিষয়ে সম্প্রতি একটি গবেষণার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।
এ সকল বিষয়ে জনগনকে সচেতন করতে ও অভিবাসীদের জন্য আলাদা সেল গঠনের দাবীতে স্থানীয় পর্যায়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।
এরই লক্ষ্যে গত ২৬ অক্টোবর নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল জাকীর সভাপতিত্বে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তব্য রাখেন জেলা লিগেল এইড কর্মকর্তা এলিছ জাহান, বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতির সভানেত্রী সালমা আলী, জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক মো: এনামুল হক, নরসিংদী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুজাত, সিমস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রাফাতুর রহমান রুবা, মহিলা আইনজীবী সমিতির সদস্য ফেরদৌস নিগার, আইনজীবী এড. শিরিন আকতার, প্রকল্প কর্মকর্তা হানিফ মাহমুদসহ আরো ানেকে।
এসময় নরসিংদী জেলা সমন্বয়কারী মোস্তফা কামাল, ব্র্যাক জেলা সমন্বয়কারী মিজাুনর রহমানসহ বিভিন্ন এনজিওকর্মী, ক্ষতিগ্রস্থ অভিবাসী পরিবার ও সচেতন মহল উপস্থিত ছিলেন।
অভিবাসী কর্মীদের নিরাপদ অভিবাসন ও ন্যায় বিচারে অভিগম্যতা নিশ্চিত করতে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে হেলভেটাস বাংলাদেশের সহায়তায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি এই কর্মশালার আয়োজন করে।

#
শরীফ ইকবাল রাসেল
নরসিংদী
০১৭২৬০৫৪৪১৮

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.